The Great Rat Hunt of Hanoi | দ্য গ্রেট র্যাট হান্ট অব হ্যানয়!
দ্য গ্রেট র্যাট হান্ট অব হ্যানয়: ইঁদুরের বিরুদ্ধে মানুষের ব্যর্থ বিপ্লব! ইন্দোচীন তখন ফ্রান্সের ঔপনিবেশিক সরকারের দখলে চলে গিয়েছে। আধুনিক সময়ে যে দেশগুলো কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম নামে পরিচিত– এগুলো একসময় 'ইন্দোচীন' নামে ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে শাসিত হয়েছিল। ঐতিহাসিকভাবেই এই অঞ্চলগুলোতে আধুনিকতার ছোঁয়া ছিল না, তাই ফ্রান্সের প্রশাসনিক কর্মকর্তারা যখন ইন্দোচীন অঞ্চলে পা রাখেন, তখন স্বাভাবিকভাবেই তারা বিস্মিত হননি। কারণ 'উপনিবেশ মানেই অনুন্নত ও কৃষিনির্ভর অঞ্চল'– এই ধারণা তখন প্রচলিত ছিল ইউরোপে, আর ইন্দোচীন অঞ্চল এই ধারণাকেই আরও সুপ্রতিষ্ঠিত করেছিল ফরাসি কর্মকর্তাদের সামনে। যা-ই হোক, ফরাসি কর্মকর্তারা চিন্তা করলেন ইন্দোচীনের রাজধানী হিসেবে ভিয়েতনামের হ্যানয় শহরকে গড়ে তোলা হবে ফরাসি আভিজাত্যের মোড়কে। পুরো হ্যানয় শহরকে নিজেদের মতো গড়ে নেয়া না গেলেও অন্তত শহরের যে অংশে ফরাসি কর্মকর্তারা বাস করেন, সেটাতে যেন ফরাসি স্থাপত্যবিদ্যার ছাপ থাকে– সেভাবেই পরিকল্পনা করা হয়েছিল। Creadit: Roar Media.





Comments